ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পদ্মায় নিখোঁজ রেজাউলের মরা দেহ ৫ দিন পর উদ্ধার

দৌলতদিয়া ৩ নং  ফেরি ঘাটের পন্টুন থেকে  পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া রেজাউল শিকদার( ৩৫) এর মরা দেহটি পাঁচ দিন পর ফরিদপুর সদর উপজেলা নর্থচ্যানেল ইউনিয়নের সেলিমপুর চর এলাকা পদ্মা নদী থেকে রোববার রাতে নৌপুলিশ উদ্ধার করেছে।  নিহত রেজাউল শিকদার গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার  মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।  নিহত ভাই বিষয়টি নিশ্চিত করেছেন।



নিহত রেজাউলের ভাই  মোস্তফা সিকদার জানান,, ফরিদপুর এলাকার স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন দিয়ে লাশ ভেসে ওঠার খবর দেয়।খবর পেয়ে স্বজনরা ফরিদপুর নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে লাশ শনাক্ত করেন। ফরিদপুরের সি এন্ড বি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ  পুলিশ পরিদর্শক নাসিম আহমেদ জানান,, লাশটি কয়েকদিন যাবত   পানিতে থাকায় অর্ধ গলিত অবস্থায় ছিল।  লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


উল্লেখ্য :গত মঙ্গলবার বিকেলে  দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুনে


জুয়াড়ি চক্রের সঙ্গে ধস্তাধস্তির সময় পদ্মা নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের  দুটো টিম ও ডুবুরি দল দুইদিন  পদ্মায় উদ্ধার অভিযান চালিয়ে রেজাউলকে  উদ্ধার করতে পারেনি। তবে নিহত পরিবারের অভিযোগ প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে নদীতে ফেলে দিয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑